ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম, কাল থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকায়, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
রোববার (২১ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়েছে। আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হবে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৩৪০ ডলার ছাড়িয়ে যাওয়ায় এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি সোনার দর:
২২ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ২০২ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ৬০০ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বর্তমানে ৪ হাজার ৫৭২ টাকা। বাজুসের এই সিদ্ধান্তের ফলে গয়না তৈরিতে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি খরচের চাপ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান