ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-৮ (মতিঝিল-শাহবাগ) আসনে ভোট গণনার শুরুতে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। এই আসনের মোট কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১২টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, মির্জা আব্বাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯২৬ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, ১২টি কেন্দ্রে মির্জা আব্বাস ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট।
এর আগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই দেশজুড়ে কেন্দ্রভিত্তিক গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সারা দেশ থেকে আসা ফলাফল সমন্বয় করে আগামীকাল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
কমিশন সূত্রে জানা গেছে, এবার দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এবার ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের পাশাপাশি সংবিধান সংস্কারের লক্ষ্যে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ব্যালটের মাধ্যমে গণভোটেও অংশ নিয়েছেন।
বর্তমানে ঢাকা-৮ আসনের বাকি কেন্দ্রগুলোর ফলাফল সংকলনের কাজ চলছে। পূর্ণাঙ্গ ফলাফল আসার পর এই আসনের চূড়ান্ত চিত্র পরিষ্কার হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু