ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা-৯ আসনে ভোট গণনার শুরুর দিকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। এই আসনের দুটি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে তিনি শীর্ষস্থানে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া। অন্যদিকে, ব্যাপক আলোচনায় থাকা স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ‘ফুটবল’ প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি সূত্র থেকে এই ফলাফল পাওয়া গেছে।
কেন্দ্রভিত্তিক ফলাফলের চিত্র:
১. মহানগর আইডিয়াল স্কুল কেন্দ্র (১১৬ নম্বর কেন্দ্র): এ কেন্দ্রে মোট ১ হাজার ৪৩টি ভোট পড়েছে। এর মধ্যে বিএনপির হাবিবুর রশীদ হাবিব পেয়েছেন ৫৯৬ ভোট। এনসিপির জাবেদ মিয়া পেয়েছেন ২৬১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা পেয়েছেন ১৩৬ ভোট।
২. খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্র: এ কেন্দ্রেও আধিপত্য বজায় রেখেছে ধানের শীষ। হাবিবুর রশীদ হাবিব পেয়েছেন ৪৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীক পেয়েছে ১৯২ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ১৫৯ ভোট। এই কেন্দ্রে নিকটতম প্রার্থীর চেয়ে ২৬৩ ভোটে এগিয়ে আছেন হাবিব।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ থেকে ৭ এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এই আসনে এবার মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে ঢাকা-৯ আসনে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। জুলাই অভ্যুত্থানে সামনের কাতারে থাকা তরুণদের দল এনসিপি থেকে বের হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে লড়ছেন। তবে প্রাথমিক গণনায় তিনি বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসা শুরু হলে এই আসনের চূড়ান্ত জয়-পরাজয় নিশ্চিত হওয়া যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)