ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সরাইল উপজেলার ৩৩টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, এই আসনে প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সরাইল উপজেলার ৩৩টি কেন্দ্রে রুমিন ফারহানা পেয়েছেন ৩১ হাজার ৭১৩ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ২২ হাজার ৩৩১ ভোট। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে রুমিন ফারহানা ৯ হাজার ৩৮২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ১৫১টি।
বর্তমানে সরাইল ও আশুগঞ্জ উপজেলার বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা ও ফলাফল সংকলনের কাজ চলছে। পূর্ণাঙ্গ ফলাফল আসার পর এই আসনের চূড়ান্ত বিজয়ীর নাম নিশ্চিত হওয়া যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ