ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা-১৭ (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট) আসনে ভোট গণনার শুরুতে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী তারেক রহমান। এই আসনের মোট কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, তারেক রহমান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৩৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৮টি কেন্দ্রে তারেক রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট।
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া ৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
এর আগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বোচ্চ ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। ভোটারদের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সারাদেশে ভোটগ্রহণ চলাকালীন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি জাল ভোট প্রদান এবং ৩টি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই সিংহভাগ কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এখন প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের তত্ত্বাবধানে ভোট গণনা চলছে। ঢাকা-১৭ আসনের বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসা শুরু হলে চূড়ান্ত বিজয়ী কে হচ্ছেন, তা আরও পরিষ্কার হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর