ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই ভোটযুদ্ধ। এখন সবার মনে একটাই প্রশ্ন—কখন থেকে পাওয়া যাবে নির্বাচনের ফলাফল?
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবারই প্রথম সংসদ নির্বাচনের ব্যালটের পাশাপাশি সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোটের ব্যালট থাকায় ভোট গণনা ও ফলাফল প্রকাশে বিগত সময়ের তুলনায় কিছুটা বেশি সময় প্রয়োজন হবে। তবে আজ রাত ১০টার পর থেকেই কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল আসতে শুরু করবে বলে আশা করছে কমিশন।
কেন এই বিলম্ব?
ইসি সংশ্লিষ্টরা বলছেন, আগে শুধু জাতীয় নির্বাচন হওয়ায় ব্যালট পেপার ছিল একটি। এবার দুটি ব্যালট হওয়ার কারণে গণনার সময় বেড়ে গেছে। আগে যেখানে ৫ থেকে ১০ হাজার ভোট গণনায় ৩-৪ ঘণ্টা লাগত, এবার সেখানে ৫-৬ ঘণ্টা সময় লাগতে পারে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আজ রাত ১০টার পর থেকে অনিয়মিতভাবে বিভিন্ন কেন্দ্রের ফল আসতে শুরু করবে। রাত ১টা থেকে ২টার মধ্যে কেন্দ্রভিত্তিক ফলাফলের একটি বড় অংশ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে ২৯৯টি আসনের পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক ফলাফল পেতে আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ফলাফল ঘোষণা ইনশাল্লাহ আমরা যথাশীঘ্র সম্ভব নির্বাচনের পরপরই হয়ে যাবে আশা রাখি। ১৩ তারিখ দিনের প্রথম ভাগেই হয়তো ফলাফল ঘোষণা করা যাবে।”
অন্যদিকে, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামীকাল শুক্রবার সকাল ১০টার মধ্যে সব কেন্দ্রের গণনা শেষ হবে বলে তারা আশা করছেন। তিনি আরও যোগ করেন, “ফলাফল পেতে বিলম্ব হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই, সব প্রস্তুতি সম্পন্ন করা আছে।”
উল্লেখ্য, এবারের নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে এখন কড়া নিরাপত্তায় প্রিজাইডিং অফিসারদের তত্ত্বাবধানে ভোট গণনা চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- ঢাকা-১৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, জরিপে এগিয়ে ববি হাজ্জাজ
- বিএনপি দুই নেতার শেয়ারে বিনিয়োগকারীদের হুলস্থুল
- নির্বাচনে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করল সরকার
- ভোটের দিন খোলা ও বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান