ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিকাশ-নগদ-রকেটে লেনদেনে ফিরল স্বাভাবিকতা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরোপিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের সীমাবদ্ধতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রাত ১২টার পর থেকে এসব সেবা স্বাভাবিক হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাতে নির্বাচনকালীন অর্থের অপব্যবহার ঠেকাতে চার দিনের জন্য লেনদেনে বিশেষ সীমা আরোপ করা হয়। এতে বিকাশ, নগদ, রকেটের মতো এমএফএস সেবায় একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানোর সীমা নির্ধারণ করা হয়েছিল।
৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এ সীমা কার্যকর ছিল। একই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি (পি-টু-পি) অর্থ স্থানান্তর বন্ধ রাখা হয়।
৯৬ ঘণ্টা এমএফএস ও পিপিআই লেনদেনে বিশেষ বিধিনিষেধ বলবৎ ছিল। এ সময়ে ব্যক্তি পর্যায়ে পি-টু-পি লেনদেনে দিনে সর্বোচ্চ ১০ বার, প্রতি লেনদেনে এক হাজার টাকা পাঠানো যেত। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধে কোনো বাধা ছিল না।
নির্বাচন উপলক্ষে অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে ‘কুইক রেসপন্স সেল’ গঠনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও সন্দেহজনক লেনদেন দ্রুত সংশ্লিষ্ট থানায় জানানোর নির্দেশও দেওয়া হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত