ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ভোট গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আসনের মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ২ হাজার ৭৪৪ ভোট। অর্থাৎ প্রথম ৮টি কেন্দ্রের হিসেবে মির্জা ফখরুল ৩ হাজার ৩৩৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২ জন নারী প্রার্থী রয়েছেন। অন্য দুটি আসনের মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে ৭ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থী নির্বাচনি লড়াইয়ে অংশ নিয়েছেন।
জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন, নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৭ জন। এছাড়া, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ১০ হাজার ২৯২ জন ভোটার নিবন্ধন করেছেন, যার মধ্যে ৭ হাজার ৯৬৬ জন পুরুষ এবং ২ হাজার ৩২৬ জন নারী।
১৮৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফল আসার পর এই আসনের চূড়ান্ত চিত্র পরিষ্কার হবে। তবে প্রাথমিক ফলাফলে বিএনপি মহাসচিবের এই এগিয়ে থাকা দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত