ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সব আশঙ্কা কাটিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে: ইসি সানাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ঈদের উৎসবের মতো আনন্দ ও স্বতঃস্ফূর্ততায় অংশগ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। তিনি বলেন, সব আশঙ্কা ও শঙ্কা কাটিয়ে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে, যেখানে জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ তাঁর বক্তব্যে আজকের দিনটিকে ঐতিহাসিকভাবে স্মরণীয় উল্লেখ করে বলেন, "১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি 'শুভ সকাল' হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক নবযাত্রায় এ নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।"
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশনের একটাই কমিটমেন্ট ছিল—নিমোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যেই আমরা শতভাগ চেষ্টা করেছি। কোনো ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত। এই নির্বাচন আমাদের কাছে শুধু একটি সাংবিধানিক দায়িত্ব ছিল না, বরং একটি পবিত্র আমানত হিসেবে কমিশন তা গ্রহণ করেছিল।"
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই কমিশনার বলেন, জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছেন, তাতে সকল প্রকার শঙ্কা দূর হয়েছে। তিনি এই প্রক্রিয়ায় সহায়তার জন্য দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
পরিশেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, বাংলাদেশের গণতন্ত্র যেন কখনো নির্ধারিত পথ থেকে বিচ্যুত না হয় এবং ভবিষ্যতে আরও উন্নত নির্বাচনের দৃষ্টান্ত স্থাপিত হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)