ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ভোট গণনার শুরুতে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম। এই আসনের মোট ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সারজিস আলম ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৩১ ভোট। প্রথম ৮টি কেন্দ্রের হিসেবে সারজিস আলম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ হাজার ১৬ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে এবার মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ২৮৬টি।
পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং এই আসনে মোট ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং সেখানে কেন্দ্র রয়েছে ১৩১টি।
বর্তমানে বাকি কেন্দ্রগুলোতে ভোট গণনা এবং ফলাফল সংকলনের কাজ চলছে। কেন্দ্রগুলোর পূর্ণাঙ্গ ফলাফল আসার পর এই আসনের চূড়ান্ত বিজয়ী কে হচ্ছেন, তা নিশ্চিত হওয়া যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)