ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনে ভোট গণনার শুরুতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এই আসনের প্রথম ৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ৩টি কেন্দ্রের ফলে মাত্র ৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১ হাজার ২৪৯ ভোট। অন্যদিকে, বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১ হাজার ২৪২ ভোট।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। একজন তৃতীয় লিঙ্গের ভোটারও এ আসনে রয়েছেন।
এর আগে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি কেন্দ্রে ভোটারদের, বিশেষ করে তরুণ প্রজন্মের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে ভোটগ্রহণ চলাকালীন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি জাল ভোট প্রদানের ঘটনা এবং ৩টি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
এবারের নির্বাচনে ২০০৮ সালের পর সর্বোচ্চ ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২ হাজার ২৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে দেশজুড়ে এখন চলছে টানটান উত্তেজনার ভোট গণনা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়