ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ভোটকেন্দ্রেই কন্যাসন্তান প্রসব করলেন নারী
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট দিতে এসে এক নারী ভোটার ভোটকেন্দ্রেই কন্যাসন্তান প্রসব করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই চাঞ্চল্যকর ও আনন্দের ঘটনাটি ঘটে। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ রয়েছেন।
প্রসূতি নারীর নাম আম্বিয়া খাতুন (৩৫)। তিনি বেঙনাই পশ্চিমপাড়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আম্বিয়া খাতুন সকালে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তিনি সফলভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ভোট কক্ষ থেকে বের হওয়ার পরপরই তাঁর তীব্র প্রসব বেদনা শুরু হয়। এ সময় কেন্দ্রে উপস্থিত অন্যান্য নারী ভোটাররা দ্রুত তাকে উদ্ধার করে কেন্দ্রের পাশের একটি বাড়িতে নিয়ে যান। সেখানেই তিনি একটি সুস্থ কন্যাসন্তান প্রসব করেন।
ভোটের উত্তেজনার মধ্যে এই নতুন অতিথির আগমনের খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রে থাকা ভোটার ও সাধারণ মানুষের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে ‘ভোটের উপহার’ হিসেবে আখ্যা দিয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ময়নুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভোর থেকেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। ওই নারী অত্যন্ত ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। ভোট দিয়ে কক্ষ থেকে বের হওয়ার পরেই তাঁর প্রসব বেদনা শুরু হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি পাশেই কন্যাসন্তান প্রসব করেন।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত