ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
বিশেষ প্রতিবেদক:শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে টেকনিক্যাল ইন্ডিকেটর বা সূচকগুলো বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সূচকগুলোর একটি হলো আরএসআই (Relative Strength Index), যা কোনো শেয়ারের অতিরিক্ত কেনা বা বেচার চাপ নির্ধারণে ব্যবহৃত হয়।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ লেনদেনের তথ্য অনুযায়ী, আরএসআই বিশ্লেষণে পাঁচটি শেয়ার বর্তমানে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এগুলো হলো— ফাইন ফুড, জিকিউ বলপেন, আইএসএন, মুন্নু ফেব্রিক্স ও সাপোর্ট।লঙ্কাবাংলা ও আমারস্টক সূত্র এ তথ্য জানিয়েছে।
কোম্পানিগুলোর সর্বশেষ শেয়ারদর ও আরএসআই চিত্র—
• ফাইন ফুড : শেয়ারদর ৩০৯.৯০ টাকা, আরএসআই ৮৮.৮২
• জিকিউ বলপেন : শেয়ারদর ৪৮১.৫০ টাকা, আরএসআই ৮৫.৪৯
• আইএসএন : শেয়ারদর ১১৪.৯০ টাকা, আরএসআই ৮০.৪০
• মুন্নু ফেব্রিক্স : শেয়ারদর ২২.৯০ টাকা, আরএসআই ৮০.২৬
• সাপোর্ট : শেয়ারদর ৩৪ টাকা, আরএসআই ৮১.৩২
এই পাঁচটি শেয়ারের আরএসআইই ৮০-এর উপরে, যা বাজারে অতিরিক্ত চাহিদা ও ওভারবট পরিস্থিতির ইঙ্গিত দেয়।
RSI যা বলে
• RSI ৭০-এর উপরে → ওভারবট জোন, ঝুঁকি বাড়ে, বিক্রির ইঙ্গিত।
• RSI ৩০-এর নিচে → ওভারসোল্ড জোন, ঝুঁকি কম, কেনার সুযোগ।
• RSI ৩০–৭০ এর মধ্যে → স্থিতিশীল অবস্থা, স্বাভাবিক কেনা-বেচা।
বিশ্লেষকদের মতে, আরএসআই মূলত স্বল্পমেয়াদি বাজার আচরণ প্রতিফলিত করে। বর্তমান পরিস্থিতিতে উল্লিখিত পাঁচ শেয়ারে নতুন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, টানা চাহিদায় দাম অনেক বেড়ে গেছে, স্বাভাবিক সমন্বয় প্রক্রিয়ায় দাম কমার সম্ভাবনা প্রবল। এজন্য বিনিয়োগকারীদের প্রতি বাজার বিশ্লেষকদের পরামর্শ—
• যারা আগে থেকেই বিনিয়োগ করেছেন, তারা ধাপে ধাপে মুনাফা তুলে নিতে পারেন।
• নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রে এখনই প্রবেশ করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের