ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ড পেল দুই প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি- ফেডারেল ইন্স্যুরেন্স ও ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড তাদের শেয়ারহোল্ডার ও ইউনিট হোল্ডারদের কাছে ডিভিডেন্ড প্রেরণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রতিষ্ঠান দুটি বিনিয়োগকারীদের কাছে ক্যাশ ডিভিডেন্ড পাঠানোর কথা জানিয়েছে। তারা বিএফটিএন সিস্টেমের মাধ্যমে ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে প্রেরণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে।
ফেডারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। পরবর্তীতে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন লাভ করে।
অন্যদিকে, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ৩.৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এই ডিভিডেন্ড ফান্ডটির ট্রাস্টি সভায় অনুমোদন করা হয়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ