ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
ডায়াবিটিস ও কোলেস্টেরলে উপকারী তেজপাতার চা
নিজস্ব প্রতিবেদক: রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়ানোর পরিচিত উপকরণ তেজপাতা যে স্বাস্থ্য সুরক্ষাতেও কার্যকর তা অনেকেরই অজানা। বিশেষজ্ঞদের মতে, যাদের কোলেস্টেরল বেশি বা টাইপ-২ ডায়াবিটিস রয়েছে, তাদের জন্য তেজপাতা হতে পারে প্রাকৃতিক সহায়ক। অন্ত্রের কার্যকারিতা উন্নত করা ও শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতেও এর ভূমিকা রয়েছে। তবে এসব উপকার পেতে হলে শুধু রান্নায় নয়, নিয়মিত তেজপাতার চা পান করাই সবচেয়ে কার্যকর উপায়।
তেজপাতার চায়ের উপকারিতা
তেজপাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন এ, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। চা হিসেবে গ্রহণ করলে এই উপাদানগুলো শরীরে দ্রুত কাজ করে এবং বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে।
ডায়াবিটিস নিয়ন্ত্রণে সহায়ক: নিয়মিত তেজপাতার চা পান করলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্তদের জন্য এটি উপকারী।
রক্ত পরিশোধনে কার্যকর: তেজপাতার চা শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে রক্তকে পরিশুদ্ধ রাখতে সহায়তা করে, ফলে শরীর থাকে হালকা ও সতেজ।
পাচনতন্ত্রের উন্নতি ঘটায়: খাবার দ্রুত হজমে সহায়তা করে তেজপাতা। গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা অন্ত্রের অস্বস্তিতে ভোগা ব্যক্তিদের জন্য এটি উপকারী।
হৃদ্যন্ত্র সুস্থ রাখে: তেজপাতায় থাকা ক্যাফেক অ্যাসিড কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখে।
সংক্রমণ প্রতিরোধে সহায়ক: তেজপাতার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও মাইক্রোবায়োলজিকাল উপাদান ক্ষত দ্রুত সারাতে এবং সর্দি-কাশির সময়ে আরাম দিতে সহায়তা করে।
তেজপাতার চা তৈরির সহজ উপায়
একটি পাত্রে পরিমাণমতো পানি গরম করে তাতে চারটি তেজপাতা ও সামান্য দারচিনির গুঁড়া যোগ করুন। প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে ছেঁকে নিন। স্বাদ বাড়াতে চাইলে এতে লেবু ও মধু মেশানো যেতে পারে। নিয়মিত এই চা পান করলে স্বাদ যেমন উপভোগ্য হবে, তেমনি শরীরও থাকবে সুস্থ ও চাঙা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ