ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শনিবারও বাতিল ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ ব্যবহারে ঝুঁকি তৈরি হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের মহাবিপর্যয় অব্যাহত রয়েছে। আকাশসীমা বন্ধ থাকায় আগামীকাল শনিবার (১৪ মার্চ) মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন এয়ারলাইন্সের আরও ২৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় ঢাকার সাথে এই অঞ্চলের সরাসরি বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।
শনিবার (১৪ মার্চ) যেসব ফ্লাইট বাতিল হয়েছে:আগামীকালের জন্য নির্ধারিত ২৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে— গালফ এয়ারের ৪টি (বাহরাইন), কাতার এয়ারওয়েজের ৪টি (কাতার), এমিরেটস এয়ারলাইন্সের ৪টি (সংযুক্ত আরব আমিরাত), জাজিরা এয়ারওয়েজের ৪টি (কুয়েত), ফ্লাইদুবাইয়ের ৪টি (সংযুক্ত আরব আমিরাত), কুয়েত এয়ারওয়েজের ২টি এবং এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ২টি ফ্লাইট।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত শাহজালাল বিমানবন্দর থেকে মোট ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে গত ২ মার্চ সর্বোচ্চ ৪৬টি এবং ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়েছিল। গত কয়েক দিন ধরে নিয়মিতভাবে ২৫ থেকে ৩০টি করে ফ্লাইট বাতিল হচ্ছে, যার ফলে মধ্যপ্রাচ্যগামী হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী বিমানবন্দরে এসে ফিরে যাচ্ছেন, আবার অনেকে বিকল্প রুটের অপেক্ষায় দিন গুনছেন।
বেবিচক কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এয়ারলাইন্সগুলো এই কঠোর সিদ্ধান্ত বজায় রাখছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)