ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
রমজানে ব্যায়াম করবেন কখন? জেনে নিন সঠিক সময়
ডুয়া ডেস্ক: রমজানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে দৈনন্দিন রুটিনে পরিবর্তন আসে। অনেকেই মনে করেন এ সময় শরীরচর্চা করলে দুর্বলতা বাড়তে পারে। তবে সঠিক সময় ও উপায় মেনে ব্যায়াম করলে বরং শরীর ফিট রাখা সহজ হয় এবং ক্লান্তিও কম অনুভূত হয়।
অনেকে রমজানে ব্যায়াম করার সঠিক পদ্ধতি না জানায় শরীরচর্চা থেকে দূরে থাকেন। আবার কেউ কেউ আশঙ্কা করেন, এতে শরীর আরও দুর্বল হয়ে পড়বে।
বিশেষজ্ঞদের মতে, রমজানে ব্যায়ামের জন্য তিনটি সময় তুলনামূলকভাবে উপযোগী সেহরির আগে, ইফতারের পরে এবং রোজা অবস্থায় দিনের শুরুতে।
সেহরির আগে
মাঝরাতে বা সেহরির আগে ব্যায়াম করা প্রথমে অস্বাভাবিক মনে হতে পারে। তবে যারা হালকা শরীরচর্চা করতে চান, তাদের জন্য এটি উপযুক্ত সময়। এ সময় ব্যায়ামের পর পানি বা পছন্দের কোনো জুস পান করে শরীরকে হাইড্রেট করা যায় এবং পরে স্বাস্থ্যকর সেহরি খাওয়া সম্ভব। তবে ঘুম ঘুম ভাব ও ক্লান্তি বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই ভারী ওজন তোলা বা তীব্র কার্ডিওর বদলে হাঁটা বা স্ট্রেচিংয়ের মতো হালকা ব্যায়াম করাই ভালো।
ইফতারের পরে
ইফতারের পর শরীর শক্তি ফিরে পায় এবং পর্যাপ্ত পানি পান করার সুযোগ থাকে। তাই ইফতারের ১–২ ঘণ্টা পর ব্যায়াম শুরু করা উত্তম। অনেকেই এ সময়কে রমজানে ব্যায়ামের আদর্শ সময় মনে করেন। হাঁটা, জগিং, দৌড়ানোসহ বিভিন্ন অ্যারোবিক ব্যায়াম, এমনকি ওজন উত্তোলন ও পাইলেটসও করা যায়।
রোজা অবস্থায়
রোজার প্রথম কয়েক দিন শরীর নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে ধীরে ধীরে অভ্যাস হয়ে গেলে হালকা ব্যায়াম বা ইয়োগা করা সহজ হয়। এ সময় অতিরিক্ত চাপ না দিয়ে শরীরের সংকেত বোঝা জরুরি। দুর্বলতা বা অতিরিক্ত ক্লান্তি অনুভূত হলে বিশ্রাম নেওয়াই শ্রেয়।
সার্বিকভাবে, রমজানে ব্যায়াম পুরোপুরি বন্ধ না করে সময় ও তীব্রতা সামঞ্জস্য করে চালিয়ে যাওয়াই সবচেয়ে কার্যকর পদ্ধতি। এতে শরীর সুস্থ থাকে, শক্তি বজায় থাকে এবং রোজার সময়ও দৈনন্দিন কর্মক্ষমতা ঠিক রাখা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে