×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

আজ রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ 

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১০:০৪:০০

আজ রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা করার আগে সাপ্তাহিক ছুটির বিষয়টি জেনে নেওয়া জরুরি। নির্দিষ্ট দিনভিত্তিক এলাকাভেদে দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকায় অনেকে অপ্রস্তুত অবস্থায় গিয়ে ভোগান্তিতে পড়েন। তাই আগেভাগেই জেনে নিলে সময় ও ঝামেলা দুটোই বাঁচানো সম্ভব।

বুধবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে সেগুলো হলো বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।

এছাড়া বুধবার যেসব মার্কেট বন্ধ থাকবে সেগুলো হচ্ছে যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা।

কেনাকাটায় অপ্রয়োজনীয় হয়রানি এড়াতে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক ছুটির তথ্য জেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। পরিকল্পনা অনুযায়ী সময় ঠিক করলে অযথা ঘোরাঘুরি ও সময় নষ্ট দুটোই কমবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত