ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ঢাবির সকল প্রস্তুতি সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে। দিবসটির পবিত্রতা রক্ষা এবং কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন পর্ব সুশৃঙ্খল রাখতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার সন্ধ্যা ৭:০০টার পর থেকে ঢাবি ক্যাম্পাসে প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করা হবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ আবাসস্থলে ফেরার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিশেষ জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে পরিচয়পত্র ও অনুমোদিত নিরাপত্তা পাশ সাথে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মহান এই দিবসের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন। এদিন বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’সহ সকল হলের মসজিদ ও আবাসিক এলাকার উপাসনালয়গুলোতে ভাষা শহিদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদনের মূল কর্মসূচি হিসেবে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার সকাল ৬:৩০টায় উপাচার্য ভবনের সামনে অবস্থিত ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই মিছিলে নেতৃত্ব দেবেন। পদযাত্রাটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছাবে এবং সেখানে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই প্রভাতফেরিতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, সকল অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেনবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়াও প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, ডাকসু নেতৃবৃন্দ এবং সকল স্তরের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেবেন। পদযাত্রায় শামিল হওয়ার জন্য সকলকে ওইদিন ভোরে সকাল ৬:১৫টার মধ্যে ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে সমবেত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রামিসা হ'ত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- দেশে কমল সোনার দাম, ভরি কত?
- পশ্চিমবঙ্গে মুসলিমদের ওবিসি সুবিধা বাতিলের ঘোষণা
- শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে যা জানাল মাউশি
- উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে টাকা চেয়ে ভুয়া বার্তা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নিলেই মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ‘নতুন ধরন, নতুন ধারণা’ স্লোগানে আত্মপ্রকাশ করল দৈনিক আগামীর সময়
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- ঢাকার আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
- গরু-মহিষ কোরবানি নিয়ে পশ্চিমবঙ্গে নতুন বিধিনিষেধ বহাল