ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এখন রাজনৈতিক মহলে প্রধান আলোচনার বিষয়—কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার শপথ পড়ানোর পরই পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এই পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি পদে বিএনপির দুই শীর্ষ নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) সাবেক অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খানের নাম আলোচনায় রয়েছে। তবে ৭৯ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিক খন্দকার মোশাররফ হোসেনের নামই সবচেয়ে জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে। তিনি এবার কুমিল্লা-১ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এর আগে স্বাস্থ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
দলের অন্য একটি সূত্র বলছে, রাষ্ট্রপতি পদে নজরুল ইসলাম খানের নাম আলোচনায় থাকলেও তাকে হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করার একটি বড় সম্ভাবনা রয়েছে। ২০১৩ সাল থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছিলেন যে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ড. মোশাররফ হোসেনকে বঙ্গভবনের জন্য মনোনীত করা হতে পারে।
এদিকে, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ডিসেম্বরেই ইঙ্গিত দিয়েছিলেন যে, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি পদ থেকে সরে দাঁড়াতে আগ্রহী। ২০২৪ সালের আগস্টের আগে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হওয়া এই রাষ্ট্রপতির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করতে পারেন।
রাষ্ট্রপতি হওয়ার এই তালিকায় আলোচনায় রয়েছেন বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খান এবং ঢাবির সাবেক উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব