ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন ও কী সুবিধা?
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি ইশতেহারে দেওয়া অন্যতম প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিয়েছে নবগঠিত বিএনপি সরকার। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ঈদুল ফিতরের আগেই এই কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কারা পাবেন এই কার্ড ও কী সুবিধা?
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই কার্ডটি দেওয়া হবে পরিবারের প্রাপ্তবয়স্ক নারী সদস্যের নামে। সরকার মনে করে, নারীরাই পরিবারের ব্যয়ের সবচেয়ে দায়িত্বশীল ব্যবস্থাপক। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য (চাল, আটা, ডাল, তেল) অথবা সরাসরি নগদ অর্থ সহায়তা পাবে। প্রাথমিক অবস্থায় এটি নিম্ন আয়ের মানুষের জন্য হলেও, পর্যায়ক্রমে মধ্যবিত্তসহ দেশের সকল পরিবারকে এই সুবিধার আওতায় এনে একটি ‘সর্বজনীন সামাজিক সুরক্ষা’ বলয় তৈরির লক্ষ্য রয়েছে সরকারের।
পাইলট প্রকল্প ও বাস্তবায়ন প্রক্রিয়া:
দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে মূল দায়িত্ব দিয়ে একটি নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে। এই কাজে কারিগরি ও প্রশাসনিক সহায়তা দেবে অর্থ, স্থানীয় সরকার এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
সরকারের রাজনৈতিক দর্শন: এই উদ্যোগ প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, “ফ্যামিলি কার্ড কেবল একটি সহায়তা কর্মসূচি নয়; এটি একটি ‘সামাজিক চুক্তি’। এর মাধ্যমে প্রমাণ হবে যে নারী করুণার বস্তু নয়, বরং উন্নয়নের সমান অংশীদার। আমরা দারিদ্র্য দূর করাকে দান নয়, বরং মানুষের সক্ষমতায় বিনিয়োগ হিসেবে দেখছি।” তিনি আরও জানান, ধাপে ধাপে দেশের সকল পর্যায়ের মানুষকে এই সুবিধার আওতায় আনা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই এই প্রকল্পের চূড়ান্ত নীতিমালা তৈরির কাজ শুরু হবে। এটি বাস্তবায়িত হলে দেশের বড় একটি জনগোষ্ঠী সরাসরি রাষ্ট্রীয় সুরক্ষার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে