ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম রমজানে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ও কন্যা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের প্রথম দিনে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম ভাষানটেকের একটি মহিলা মাদ্রাসায় গিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান পশ্চিম ভাষানটেকের ‘জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা’ পরিদর্শন করেন। ইফতারের আগে তারা এতিম শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান, তাদের পড়াশোনা ও জীবনযাপন নিয়ে কথা বলেন এবং কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হওয়ায় ওই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই আসনের কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রমজান মাসজুড়ে ইফতার, রাতের খাবার এবং সেহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি। ডা. জুবাইদা ও জাইমা রহমানের এই সফর মূলত সেই কর্মসূচিরই একটি অংশ।
উল্লেখ্য, অতীতে প্রতি বছর প্রথম রমজানে এতিম ও উলামা-মাশায়েখদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর অবর্তমানে এবং নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এবার কোনো জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক আয়োজন না করে সরাসরি এতিমখানায় গিয়ে শিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগটি সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রামিসা হ'ত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- দেশে বাড়ল সোনার দাম, ভরি কত?
- গরু-মহিষ কোরবানি নিয়ে পশ্চিমবঙ্গে নতুন বিধিনিষেধ বহাল
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা