ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ফ্যামিলি কার্ড পরিকল্পনায় ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা জোরদার করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের প্রতিটি বিভাগে একটি করে উপজেলায় এই কার্ড বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ১৫ সদস্যের এই কমিটিকে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নকশা, পদ্ধতি ও সার্বিক পরিকল্পনা প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে। ঈদের আগে বিতরণ নিশ্চিত করতে কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা, উপদেষ্টা মাহ্দী আমিন ও রেহান আসিফ আসাদ এবং মন্ত্রিপরিষদ সচিবকে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, অর্থ বিভাগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবরাও কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিকে উপযুক্ত নকশা প্রণয়ন, সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি নির্ধারণ এবং প্রাথমিকভাবে আট বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় কর্মসূচি চালুর ব্যবস্থা নিতে বলা হয়েছে। নারীদের জন্য বিদ্যমান কোনো কর্মসূচিকে ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কি না তাও পর্যালোচনা করা হবে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডেটাবেইসের মধ্যে সংযোগ স্থাপন করে সুবিধাভোগীদের তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে একটি ডিজিটাল এমআইএস তৈরির সুপারিশও দেবে কমিটি।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী কমিটি সভা করতে পারবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে প্রশাসনিক ও সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে নতুন সদস্যও অন্তর্ভুক্ত করার ক্ষমতা থাকবে কমিটির।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা