ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয়ী হলেন জামায়াত আমির।
ঢাকা-১৫ আসনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। এই আসনের মোট ১৭৩টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে শুরু হয় টানটান উত্তেজনার গণনা। বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসা শুরু হলে শুরু থেকেই ডা. শফিকুর রহমান লিড বজায় রাখেন। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয়ের মাধ্যমে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলেন।
নির্বাচনি এলাকায় জামায়াত আমিরের এই বিজয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কর্মী-সমর্থকরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)