ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
বর্ণিল আলপনায় সেজে উঠছে কেন্দ্রীয় শহীদ মিনার
নিজস্ব প্রতিবেদক: বায়ান্নর রক্তঝরা স্মৃতির মিছিলে আবারও শামিল হতে যাচ্ছে গোটা জাতি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এখন উৎসবমুখর ও কর্মব্যস্ত পরিবেশ। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ধুয়ে-মুছে সাফ করা হচ্ছে মূল বেদী, আর চারুকলার শিক্ষার্থীদের নিপুণ হাতের আলপনায় বর্ণিল হয়ে উঠছে চারপাশ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রতিটি কোণে এখন কেবলই একুশের প্রস্তুতির ছাপ।
আগামীকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকেই পুষ্পস্তবক হাতে জনতার ঢল নামবে এই প্রাঙ্গণে। সেই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল থেকেই পুরোদমে কাজ করছেন শিল্পী ও কর্মীরা। বিশেষ করে শহীদ মিনারের মূল কাঠামোকে ধবধবে সাদা রঙে রাঙিয়ে তার পেছনে স্থাপন করা হচ্ছে সেই চিরচেনা লাল সূর্য।
প্রস্তুতির মূল আকর্ষণ হিসেবে রাস্তার আলপনার কাজ সামলাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কয়েকশ শিক্ষার্থী। এ বিষয়ে শিক্ষার্থী মেহেরুন্নেসা ইতি বলেন, ‘আমরা চারুকলা অনুষদের ৫ শতাধিক শিক্ষার্থী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। ইতোমধ্যে লাইন টানার কাজ সম্পন্ন হয়েছে। এখন আজ এবং আগামীকাল রং করার কাজ চলবে। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি যাতে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আয়োজনটি সুন্দরভাবে শেষ করা যায়।’
অনুষদের আরেক শিক্ষার্থী বিবেক কুমার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। চারুকলা অনুষদের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন। আশা করছি আগামীকালের মধ্যেই আমাদের সম্পূর্ণ প্রস্তুতি শেষ হবে এবং সবকিছু যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হবে।’
কেবল মূল মিনারই নয়, সংলগ্ন দেওয়ালগুলোতেও ফুটে উঠছে বর্ণমালা আর ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস। এরই মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপনের কাজ প্রায় শেষ। এখন কেবল সময়ের অপেক্ষা; যখন সারা বাংলাদেশ এক সুরে গেয়ে উঠবে—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)