ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
নিজস্ব প্রতিবেদক: আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী এককে ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন এবং ইতিহাস বিভাগের সামান্তা হোসেন তুশী তৃতীয় স্থান অর্জন করেছে। ছাত্রদের দলগত ইভেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। ছাত্রদের দলগত ইভেন্টের খেলোয়াড়রা হলো-ভূগোল ও পরিবেশ বিভাগের মুহতাসিন আহমেদ হৃদয়, চারুকলা অনুষদের সামসন বম, তনয়া মুরং এবং সুব্রত চাকমা। নারী এককে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় মুনসাত জাহান লামিসা ও তাবাসসুম বিনতে জাহির জিনিয়া।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় মোট ৩০ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপাচার্যের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, টেবিল টেনিস ইনচার্জ শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক ড. সালমা আরজু ও ডাকসু’র ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ ৬৬তম ইয়ুথ অলিম্পিক অ্যাম্ব্যাসেডর হিসেবে বাংলাদেশের নারী প্রতিনিধি এবং ইংরেজি বিভাগের মো. সেজান আহমেদ জাহান পুরুষ প্রতিনিধি নির্বাচিত হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি