ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের ভূমিধস জয়
নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনের বেসরকারি প্রাথমিক ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেনবিএনপি চেয়ারম্যান ও ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী তারেক রহমান।
ঢাকা-১৭ আসনের ৪১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দেখা গেছে, তারেক রহমান ৫৬ হাজার ৩৬১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেলকে বিশাল ব্যবধানে পিছনে রেখেছেন। আবিদুর রহমান সোহেল এই আসনে পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।
ঢাকা-১৭ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ১৯ ভোট। এছাড়া এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট, আর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৪ ভোট।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বগুড়া-৬ আসনের প্রাথমিক ফলাফলও তারেক রহমানের জয় নিশ্চিত করছে। বেসরকারি ফলাফলের ধারা অনুযায়ী এই দুই আসনে তারেকের জয়ের ব্যবধান বড়। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর আসনগুলোর চূড়ান্ত বিজয়ী হিসাব নিশ্চিত হবে।
এমজে/এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ