ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাবির মোর্তজা মেডিকেল সেন্টারের সংস্কার ও আধুনিকায়নের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার’-এর পূর্ণাঙ্গ সংস্কার ও আধুনিকায়ন সম্পন্ন হয়েছে। তুরস্ক সরকারের উন্নয়ন সংস্থা ‘টিকা’ (TIKA)-এর সহযোগিতায় এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের পুত্র এবং প্রখ্যাত শিক্ষানুরাগী নেসমেত্তিন বিলাল এরদোগান। বিশেষ অতিথি হিসেবে সবার নজর কাড়েন বিশ্বখ্যাত ফুটবল তারকা মেসুত ওজিল।
.jpg)
উদ্বোধনী ভাষণে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, "এই সংস্কার কার্যক্রম তুরস্ক ও বাংলাদেশের মধ্যকার শতাব্দীপ্রাচীন এবং নিবিড় বন্ধুত্বের এক অনন্য নিদর্শন। টিকার মাধ্যমে প্রাপ্ত অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ, আইসিইউ অ্যাম্বুলেন্স এবং আধুনিক এক্স-রে মেশিন আমাদের চিকিৎসা সেবাকে আরও বেশি কার্যকর ও গতিশীল করবে।"
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা জানান, এই মেডিকেল সেন্টারের ওপর প্রায় ৪০ হাজার শিক্ষার্থীসহ প্রায় ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা নির্ভর করে। অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে তুরস্কের এই সহায়তা অত্যন্ত সময়োপযোগী।
প্রধান অতিথির বক্তব্যে বিলাল এরদোগান বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাস ও ভবিষ্যৎ গড়ার সূতিকাগার। তুরস্ক সবসময় বাংলাদেশের শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে পাশে থাকতে আগ্রহী। এই মেডিকেল সেন্টার আধুনিকায়ন দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের একটি প্রতীক মাত্র।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিকার প্রেসিডেন্ট আবদুল্লাহ এরেন, তুরষ্কের রাষ্ট্রদূত রামিস সেন, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। বক্তারা শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তুরস্কের এই ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিশেষ করে শিক্ষা ও গবেষণায় আরও বড় পরিসরে যৌথ কার্যক্রমের প্রত্যাশা ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌপরিবহন মন্ত্রী
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)