ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
চাঁদ দেখা নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশনে সভা শুরু
নিজস্ব প্রতিবেদক: ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি আজ (১৮ ফেব্রুয়ারি) বৈঠকে বসেছে।
সন্ধ্যা মাগরিবের পর রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এবং কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা।
সভায় দেশের ৬৪ জেলা থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, দেশের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে দ্রুত কমিটিকে জানানো হোক।
চাঁদ দেখার তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা নির্ধারিত টেলিফোন নম্বরে যোগাযোগ করতে হবে।টেলিফোন নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু