ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ঢাবি থেকে ১৮ জন গবেষকের পিএইচডি ও ১০ জনের এমফিল অর্জন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৮ জন গবেষক পিএইচডি, ১০ জন এমফিল এবং ১ জন ডিবিএ (ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ডিগ্রি অর্জন করেছেন। গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রিগুলো প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।
পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা হলেন:
ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে কাজী ফারজানা আফরীন, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ থেকে রত্না রানী দাস, দর্শন থেকে মন্দিরা চৌধুরী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা থেকে আনিতা হেলেন, সংগীত থেকে মো. রওশন আলম, অণুজীব বিজ্ঞান থেকে মো. আব্দুল বারী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান থেকে মোছা. উম্মে হাবিবা এবং উদ্ভিদবিজ্ঞান থেকে মো. হাবিবুর রহমান।
এছাড়াও গণিত থেকে সায়মা সুরাইয়া, রসায়ন থেকে নার্গিস পারভীন, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স থেকে সামশাদ নওরীণ ও সুলতানা শাহীদা আবেদীন, ম্যানেজমেন্ট থেকে মো. সাহেদুল ইসলাম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং থেকে শফিকুল ইসলাম ফয়সল, আইন বিভাগ থেকে গোবিন্দ চন্দ্র মন্ডল, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট থেকে মো. মাসুদুর রহমান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট থেকে সাঈদা হক ও নাসরিন সুলতানা পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।
এমফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন:
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে মুহাম্মদ আবদুল আজিজ ও ফারহানা সিদ্দিকী, দর্শন থেকে শামীমা আক্তার সুমা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ থেকে রাগীব নাঈম, অর্থনীতি থেকে আজিমা বেগম, রাষ্ট্রবিজ্ঞান থেকে মোসাম্মৎ খোদেজা বেগম, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ থেকে তাহসিনা তাবাসসুম, আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে মাসনাদৌল-ফেরদৌস ও তারান্নুম ফাতেমা চৌধুরী এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে জান্নাতুল আফরোজ এমফিল ডিগ্রি অর্জন করেছেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের অধীনে নাজরা মাহজাবীন সাবেত ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন ও উচ্চতর ডিগ্রি প্রদানের এই ধারাবাহিকতা একাডেমিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ