ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঘাড় ধরে ঢাবি অধ্যাপককে সরানোর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে পুলিশ ঘাড় ধরে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে গেলে অপসারণ করেছে।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপককে ঘাড় ধরে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
এর আগে নিজ ফেসবুক আইডিতে আ ক ম জামাল উদ্দীন জানিয়েছিলেন, ‘‘এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’’
পরে অধ্যাপক ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শ্রদ্ধা জানানোর চেষ্টা করলে পুলিশ তাকে ঘাড় ধরে সরিয়ে নিয়ে যায়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগে পাওয়া যায়নি, কল একাধিকবার কেটে দেওয়া হয়।
রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘‘তারা এখানে ফুল দিতে আসে। তবে কাউকে আটক করা হয়নি।’’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি