ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটপ্রেমীদের চোখ আজ কলম্বোর দিকে। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে। আর. প্রেমাদাসা স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচে উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা।
সতর্ক সূচনা ভারতের
টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ওপেনিং জুটিতে রয়েছেন ইশান কিশান ও অভিষেক শর্মা। ম্যাচের প্রথম ওভারেই বল হাতে আক্রমণে আসেন পাকিস্তানের অধিনায়ক নিজেই। শুরুটা ছিল বেশ সতর্ক। প্রথম পাঁচ বল শেষে ভারতের সংগ্রহ ১ রান, কোনো উইকেটের পতন হয়নি। ইশান কিশান ২ বলে ১ রান করে অপরাজিত, অন্যদিকে অভিষেক এখনও রানের খাতা খুলতে পারেননি।
দুই ওপেনারই শুরুতে ঝুঁকি না নিয়ে উইকেট ধরে রেখে ইনিংস গড়ার চেষ্টা করছেন। কলম্বোর পিচে শুরুতে বল কিছুটা থেমে আসছে বলেও ধারণা করা হচ্ছে।
দুই দলের শক্তিশালী একাদশ
ভারতীয় দলে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। তার দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও রিঙ্কু সিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা।
ভারতের একাদশ: ইশান কিশান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তানের নেতৃত্বে রয়েছেন সালমান আঘা। দলে আছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান ও আবরার আহমেদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা।
পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আঘা (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।
ম্যাচের বর্তমান অবস্থা
স্কোর: ভারত ১/০ (০.৫ ওভার)
ব্যাটসম্যান: ইশান কিশান (১*), অভিষেক শর্মা (০*)
বোলার: সালমান আঘা (০.৫-০-১-০)
ভেন্যু: আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো।
গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই। বিশেষজ্ঞদের মতে, এই পিচে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই শুরুতেই অধিনায়ক নিজে বল হাতে নেওয়াকে কৌশলগত সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, ভারত কত বড় স্কোর দাঁড় করাতে পারে এবং পাকিস্তান সেই লক্ষ্য তাড়া করতে কতটা প্রস্তুত থাকে।
সরাসরি খেলা দেখতেক্লিক করুন এখানে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত