ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
সাইবার হামলার শিকার ফিফা
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তথ্যভান্ডারে সাইবার হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরির ঘটনা ঘটেছে। সংস্থাটির কর্মীদের পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন নথিতে প্রবেশ করে হ্যাকাররা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।
বিবিসি স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার কর্মীদের পরিচয় কাজে লাগিয়ে হ্যাকাররা সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেয়। তবে প্রাথমিক তদন্তে এ ঘটনার পেছনে ফিফার নিজস্ব প্রযুক্তি বা সিস্টেমের কোনো ত্রুটি পাওয়া যায়নি।
ফিফার বিবৃতিতে জানানো হয়, সংস্থাটির সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ফিফা। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য চুরি এবং সেগুলো প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে সংস্থাটি।
এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামে একটি হ্যাকার গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, ফিফার কাছ থেকে প্রায় ১২ গিগাবাইট তথ্য চুরি করেছে তারা। তবে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম।
এ ঘটনায় ফিফার তথ্যনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্থাটির দাবি, তাদের প্রযুক্তিগত অবকাঠামোর কোনো দুর্বলতার কারণে এই অনুপ্রবেশ ঘটেনি। চুরি হওয়া তথ্যের প্রকৃতি ও ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?