ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে ভারত ও পাকিস্তান নারী দল দুই ময়দানে উত্তেজনা ছড়াচ্ছে। কিন্তু ব্যাংককে অনুষ্ঠিত ‘রাইজিং স্টার্স নারী এশিয়া কাপ’-এ ভারতীয় নারী দল পাকিস্তানকে ৮ উইকেটে রীতিমতো বিধ্বস্ত করেছে।
পাকিস্তান ব্যাটিং ভেঙে পড়ল তাসের ঘরের মতো
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ইনিংসের প্রথম ওভারেই সাইমা ঠাকুরের বলে সাজঘরে ফিরেন ইউসরা আমির। শুরুতেই ধাক্কা খাওয়া পাকিস্তান এরপর আর সামলে উঠতে পারেনি।
মাঝের ওভারে রাধা যাদব এবং প্রেমা রাওয়াতের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটাররা একের পর এক আউট হন। দলের সর্বোচ্চ ২৩ রানের লড়াকু ইনিংস খেলেন শাওয়াল জুলফিকার। শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের সামলাতে পারেনি পাকিস্তান, মাত্র ৯৩ রানে ইনিংস শেষ হয়।
ভারতের হয়ে সাইমা ঠাকুর, রাধা যাদব ও প্রেমা রাওয়াত প্রত্যেকই দুটি করে উইকেট নেন। এছাড়া জিন্টিমণি কলিটা ও মিন্নু মণিও একটি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করতে সাহায্য করেন।
বৃন্দার ঝড়ো ইনিংস ও ভারতের বিশাল জয়
৯৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আউট হন হুমাইরা কাজি। তবে দীনেশ বৃন্দা ২৯ বলে ৫৫ রান করে ম্যাচের গতিপথ বদলে দেন। তার ঝকঝকে ইনিংসে ১২টি চার ছিল।
দীনেশ বৃন্দাকে যোগ্য সঙ্গ দেন অনুষ্কা শর্মা, ২৪ রানের ইনিংস শেষে আউট হলেও জয় নিশ্চিত হয়। এরপর তেজল হাসনবিশ মাত্র ৫ বলে ১২ রান করে দলকে ৮ উইকেটে বড় জয় উপহার দেন।
মাত্র ৫৯ বল হাতে রেখেই জয়
ভারতীয় ব্যাটারদের মারমুখী পারফরম্যান্সের কারণে মাত্র ৫৯ বল হাতে রেখেই ম্যাচ জিতল ভারত। এই দাপুটে জয় বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে এবং পাকিস্তানকে বড় পরাজয়ের স্বাদ দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে