ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে হঠাৎ ঢাবিতে ওজিল
নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে মেসুত ওজিল-এর আগমনে সরগরম হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারের সংস্কার ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই বুধবার তার এই সংক্ষিপ্ত সফর।
বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার ও মন্ত্রিসভা নিয়ে আলোচনা চলার মধ্যেই আগের দিন মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছান বলে জানা গেছে।
তার সফরের খবর আগে থেকে প্রকাশ না পেলেও ক্যাম্পাসে উপস্থিতির বিষয়টি ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। প্রিয় ফুটবল তারকাকে কাছ থেকে দেখার আশায় মেডিকেল সেন্টার এলাকায় ভিড় করেন অসংখ্য শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরের অংশ হিসেবে আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এক ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। নির্ধারিত কর্মসূচি শেষ করে একই রাতেই দেশ ত্যাগ করবেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু সূত্রে জানা যায়, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা TIKA-এর অর্থায়নে মেডিকেল সেন্টারের সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে অবকাঠামো উন্নয়ন ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন জানান, প্রকল্পটির পূর্ণাঙ্গ অর্থায়ন করেছে টিকা এবং এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যেই ওজিল বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন, টিকা বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট