ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পবিত্র রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সময়সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিসসমূহের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রমজান মাসে পবিত্র সিয়াম সাধনার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। তবে প্রতিদিন জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।
সাধারণ সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চললেও রমজানে কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত এবং ইবাদতের সুবিধার কথা বিবেচনা করে এই সময় কমিয়ে আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট এবং প্রশাসনিক দপ্তরের জন্য এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রাধ্যক্ষ, ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি এই তথ্যটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার করার জন্য আইসিটি সেলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর