ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বাজার পরিস্থিতি নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নতুন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আশ্বস্ত করেছেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও বাজার পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে থাকবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথম অফিস দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “দেশে রমজান ও পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখতে যথেষ্ট মজুত রয়েছে। আমাদের হাতে যে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য আছে এবং পাইপলাইনে যা আসছে, তা পর্যাপ্ত। এ বিষয়ে কারও কোনো শঙ্কার কারণ নেই।”
সিন্ডিকেট বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি আপনাদের সাউন্ড বাইট দেব না। ইনশাআল্লাহ কাজ করে দেখাব।”
খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, বাজার তদারকি ও সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি ব্যবসায়ী ও সাধারণ জনগণের স্বার্থ সুরক্ষায় সবসময় সজাগ থাকার প্রতিশ্রুতি দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত