×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ

২০২৬ অক্টোবর ১২ ১৪:৪৩:৩৫

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে সোমবার (১২ অক্টোবর)। এ কার্যক্রম সম্পর্কে মানুষকে সচেতন করতে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য নেবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা ঠেকাতে উপাসনালয়গুলোতে জানানো হচ্ছে, এ কার্ড পেতে কোনো অর্থ লেনদেনের প্রয়োজন নেই। তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ টাকা দাবি করলে জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ অভিযোগ জানাতে বলা হয়েছে।

এ ছাড়া তথ্য সংগ্রহের সময় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা যেন অন্তর্ভুক্ত হন, তা নিশ্চিত করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত