×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭

২০২৬ অক্টোবর ১২ ১৭:৫০:৪৪

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে প্রাণ হারিয়েছেন মোট ৩০৭ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ডে এ তথ্য প্রকাশ করা হয়েছে। নতুন রোগীদের নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে।

মৃত্যুর পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৩০৭ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৩ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ৭ শতাংশ।

মাসভিত্তিক হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। জুলাইয়ে প্রাণ হারান ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন।

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যুর পরিস্থিতি আরও অবনতি হয়। ওই মাসে মারা যান ১৪৮ জন। চলতি অক্টোবরের এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৬২। এ মাসে এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয় ৬ অক্টোবর।

হাসপাতালে ভর্তি রোগীর হিসাবেও সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল। ওই মাসে ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে ভর্তি হন। চলতি অক্টোবরের এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ২১ হাজার ৮২২ জন।

চলতি বছরের প্রথম আট মাসের পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন, মে মাসে ৭১৪ জন, জুনে ২ হাজার ৯০৭ জন, জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৯৫ হাজার ৩৩১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ