×

ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন

২০২৬ অক্টোবর ০৫ ২১:০১:৪৩

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নাম্বার ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে এসআরবি-২। সোমবার (৫ অক্টোবর) আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, তাকে এসআরবি গ্রেপ্তার শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও এসআরবি সূত্র জানায়, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়া।

পুলিশ জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত