×

ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান

২০২৬ অক্টোবর ০৫ ১৯:২৭:৪৯

৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত লুৎফুর রহমানকে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা দিয়েছে সরকার। সুবিধাবঞ্চিত শিশুদের ৫২ বছর ধরে মাত্র এক টাকার বিনিময়ে পড়িয়ে আসা এই শিক্ষাব্রতী বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী শিক্ষকের সঙ্গে রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন।

১৯৭৪ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দিয়ে আসছেন লুৎফুর রহমান। অর্থের অভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়া শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই ছিল তাঁর দীর্ঘদিনের লক্ষ্য। নিজের উদ্যোগে গড়ে তোলা এই শিক্ষাসেবার কারণেই গাইবান্ধায় তিনি ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন না করেও পাঁচ দশকের বেশি সময় ধরে নিয়মিত শিশুদের পড়াচ্ছেন তিনি। তাঁর কাছে পড়াশোনা করেছে বহু প্রজন্মের শিক্ষার্থী।

মাত্র এক টাকার বিনিময়ে শিক্ষাদানের এই উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের স্বল্প খরচে পড়াশোনার সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে জানিয়েছেন শিক্ষাবিদরা।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিনের শিক্ষাসেবার স্বীকৃতি হিসেবে লুৎফুর রহমানকে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।

এবার বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষার শিক্ষক রয়েছেন। বিশেষভাবে অবদান রাখা শিক্ষাব্রতীরাও এ সম্মাননার আওতায় এসেছেন।

বিশেষ ক্যাটাগরিতে লুৎফুর রহমানের পাশাপাশি ‘রমনী কান্ত পাঠশালা’র রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় অবদান রাখা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খানকে সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননার জন্য শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করা হয়। এ কাজে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃথক বিচারক ও সার্চ কমিটি দায়িত্ব পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত