×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নারী ও শিশুর প্রতি সহিংসতায় ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রপতির

২০২৬ অক্টোবর ১২ ১৪:২১:৪১

নারী ও শিশুর প্রতি সহিংসতায় ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক: নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং যৌন হয়রানির মতো অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্তের পাশাপাশি কার্যকর বিচার নিশ্চিত করতে হবে। এসব অপরাধের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগও জরুরি। তাঁর মতে, দেশ অনেক ক্ষেত্রে অগ্রসর হলেও কিছু ক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে রয়েছে।

সন্তানদের প্রতি নজর রাখা অভিভাবকদের দায়িত্ব উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মেয়েরা ঘরে থাকবে-এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, অন্যায়ের শিকার হলে নীরব না থেকে প্রশাসনকে জানাতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি সব কন্যাশিশুকে মার্শাল আর্ট শেখার আহ্বান জানান। তিনি বলেন, নারীদের সাফল্যের সঙ্গে শুধু পরিবার নয়, দেশের স্বার্থও জড়িত।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত