ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
ঢাবির হলগুলোতে রমজানের বর্ণিল আলোকসজ্জা, উৎসবের আমেজ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো সেজেছে এক অনন্য রূপে। আত্মশুদ্ধি ও সংযমের এই মাসকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রবেশপথে ঝোলানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও রঙিন ব্যানার। সব মিলিয়ে পুরো ক্যাম্পাসে এখন এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা যায়, বিজয় একাত্তর হল, জিয়াউর রহমান হল, প্রস্তাবিত শহীদ ওসমান হাদি হল এবং হাজী মুহম্মদ মুহসীন হলসহ প্রায় সব হলের প্রবেশদ্বার ও ভেতরের চত্বরে ঝলমলে আলোকসজ্জা করা হয়েছে। ঐতিহ্যবাহী চাঁদ-তারা, মসজিদের মিনার ও আকর্ষণীয় নকশায় সাজানো হয়েছে হলের তোরণগুলো। হলের দেওয়ালে শোভা পাচ্ছে ‘মাহে রমজান মোবারক’ লেখা সংবলিত বড় বড় ডিজিটাল ব্যানার ও ফেস্টুন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কেন্দ্রীয় নির্দেশনা না থাকলেও বিভিন্ন হল সংসদের নিজস্ব উদ্যোগে এই সাজসজ্জার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর পর ক্যাম্পাসে এই ধরনের উৎসবমুখর পরিবেশে রমজানকে বরণ করে নিতে পেরে তারা আনন্দিত।
প্রস্তাবিত শহীদ ওসমান হাদি হলের আবাসিক শিক্ষার্থী সোহাগ হোসেন বলেন, “প্রতিবার রমজানে হলে ভিন্ন এক আমেজ তৈরি হয়। তবে এবারের আলোকসজ্জা ও আয়োজন সত্যিই ব্যতিক্রম। আমরা চাই এই ধারা অন্যান্য জাতীয় ও ধর্মীয় দিবসেও অব্যাহত থাকুক।” সূর্য সেন হলের শিক্ষার্থী মোহাম্মদ হাবিব বলেন, “পরিবার থেকে দূরে হলেও হলে বন্ধুদের সঙ্গে এমন পরিবেশে রমজান পালন করা অন্যরকম এক ভালো লাগা তৈরি করে।”
সাজসজ্জার বিষয়ে প্রস্তাবিত শহীদ ওসমান হাদি হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির জানান, হল সংসদের পক্ষ থেকে স্পন্সর এবং শিক্ষার্থীদের সহযোগিতায় এই আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, “আমরা চেয়েছি ক্যাম্পাসে পবিত্র মাসের একটি আবহ তৈরি করতে, যাতে শিক্ষার্থীরা বিশেষ একটি অনুভূতি নিয়ে রোজা শুরু করতে পারেন।”
রমজান শুরু হওয়ার আগেই হলগুলোর এই সাজসজ্জা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেক সাবেক শিক্ষার্থীও বর্তমান শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগের প্রশংসা করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস