ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
একুশে ফেব্রুয়ারি উদযাপনে ঢাবির প্রস্তুতি সভা ও কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: মহান ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযোগ্য মর্যাদায় এবং সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক প্রস্তুতি সভায় অমর একুশে উদযাপনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শহিদ মিনারের পবিত্রতা রক্ষা এবং সুষ্ঠুভাবে শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করতে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটির কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, “ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দিবসটি পালন করা আমাদের সম্মিলিত দায়িত্ব।”
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সমন্বয়কারী অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ প্রক্টর ও বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।
ঢাবির কর্মসূচি:
আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার মহান শহিদ দিবস উপলক্ষে ভোরে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন সকাল ৬টা ৩০ মিনিটে উপাচার্য ভবন সংলগ্ন ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি শুরু হবে। উপাচার্যের নেতৃত্বে এই মিছিলটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছাবে এবং সেখানে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৬টা ১৫ মিনিটে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হতে হবে। অনুষ্ঠানে অংশ নেবেন সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, হলের প্রাধ্যক্ষ এবং ডাকসু নেতৃবৃন্দসহ সকল স্তরের সদস্যবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)