ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সরকারি গাড়ি নয়, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার না করে নিজস্ব গাড়িতেই দেশের যাতায়াত করবেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজস্ব চালক এবং নিজস্ব কেনা জ্বালানি ব্যবহার করছেন।
প্রধানমন্ত্রী এই দিন সাভার ও শেরেবাংলানগর সফরে টয়োটা গাড়ি চালিয়ে যান এবং একই গাড়িতেই সচিবালয়ে পৌঁছান। যানজট কমানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা ১৩-১৪টি থেকে চারটি করা হয়েছে। শপথ গ্রহণের পর প্রথম দিনের কর্মসূচিতেই তিনি পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথির আগমনের সময় গাড়িতে পতাকা থাকবে।
প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে হলে সব মন্ত্রীকে সেখানে আসতে হয়, যা ভিআইপি চলাচল ও সাধারণ মানুষের জন্য সমস্যা সৃষ্টি করে।
রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থান বন্ধের নির্দেশও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়েছেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি