ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
রমজান মাসের ছুটি নিয়ে যা জানাল মাউশি
নিজস্ব প্রতিবেদক: নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো রমজান মাস বন্ধ রাখার যে নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট, তা স্থগিত হয়েছে। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে স্কুলগুলোতে ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)-এর একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। অধিদফতরের এক কর্মকর্তা জানান, হাইকোর্টের আগের আদেশ স্থগিত হওয়ায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। সে অনুযায়ী ৭ মার্চ পর্যন্ত ক্লাস নেওয়া হবে এবং ৮ মার্চ থেকে ঈদের ছুটি কার্যকর হবে।
এর আগে রোববার একটি রিট আবেদনের শুনানি শেষে পুরো রোজার মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হয়েছে।
অন্যদিকে নির্বাচনী ছুটির ধারাবাহিকতায় মাদ্রাসাগুলোতে ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়েছে। মাদ্রাসার বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে।
কলেজগুলোর ক্ষেত্রেও পৃথক সময়সূচি নির্ধারিত রয়েছে। বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজে ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে এবং ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস কার্যক্রম চালু হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫