ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ-ভারত পুনরায় রেল চালুর বিষয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা রেল যোগাযোগ পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, জাতীয় স্বার্থ বিবেচনা করে বিষয়টি যাচাই-বাছাই চলছে এবং আগামী ১৫ দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, রেল খাতে নানা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও সমন্বয়ের অভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক স্থানে রেললাইন নির্মাণ সম্পন্ন হলেও পর্যাপ্ত ইঞ্জিন বা বগি না থাকায় ট্রেন চালু করা যায়নি। কোথাও ইঞ্জিন এসেছে কিন্তু বগি নেই, আবার কোথাও বগি থাকলেও ইঞ্জিনের ঘাটতি—এমন অসামঞ্জস্য পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি বলেন, রেল খাতকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দেশের ভেতরেই ইঞ্জিন ও বগি উৎপাদনের সম্ভাবনা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি টেন্ডার প্রক্রিয়ায় সমন্বয় বাড়িয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপরও জোর দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, চট্টগ্রাম-ঢাকা রুটে যাত্রার সময় কমানো, প্রথম ও দ্বিতীয় শ্রেণির যাত্রীসেবার মান উন্নত করা এবং ঈদ উপলক্ষে অতিরিক্ত টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল