ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
টিএসসিতে ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’ উন্মোচন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ত্রৈমাসিক প্রকাশনা ‘দল-দীপশিখা’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। পরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং উপস্থিত অতিথিরা ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন।
সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ম্যাগাজিনটিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পটভূমি ও সংগঠনের রূপরেখা নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি শহীদ আবু সাঈদের বাবা, শহীদ ওয়াসিমের বোন ও শহীদ মুগ্ধর পিতার বক্তব্যও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ক্যাম্পাসে নতুন ও বর্তমান শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে আধুনিক ধারার ছাত্ররাজনীতি গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যেই সংগঠনটি নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে।
রাকিব বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব এই ধারাবাহিকতা আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে বর্তমান শিক্ষার্থীদের নেতৃত্বে প্রায় ১৭০০ শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করা হয়েছে, যা সামনে আরও বিস্তৃত হবে।
ম্যাগাজিন প্রকাশনা কমিটির সভাপতি ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, প্রথমে পরিকল্পনা ছিল দেশনেত্রী খালেদা জিয়া–এর হাতেই মোড়ক উন্মোচন করা হবে। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় এবং বিভিন্ন কারণে অনুষ্ঠানটি আগে আয়োজন করা সম্ভব হয়নি।
নাছির উদ্দীন নাছির নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার কথাও বলেন। তিনি জানান, বড় ব্যবধানে সরকার গঠন করা হলেও ভবিষ্যতে জাতীয়তাবাদী আদর্শ বিস্তারে ছাত্রদলের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি।
তিনি আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মিথ্যা প্রচারণার মাধ্যমে জনমনে বিভাজন তৈরির চেষ্টা হতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক থেকে এসব অপপ্রচার মোকাবিলা করতে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সসহ অন্য নেতারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)