ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নিরাপদে কক্সবাজার ছাড়লেন মেসুত ওজিল, বড় কোনো ক্ষতি হয়নি
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেও সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছেন জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ২ মিনিটের দিকে তিনি তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধি দলসহ বিশেষ বিমানে নিরাপদে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানসহ প্রতিনিধি দলের সবাই সুস্থ আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার কুতুপালং এলাকায় ওজিলের গাড়িবহরের সামনে থাকা পুলিশ প্রটোকলের একটি গাড়ির সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। তবে ওজিল এবং বিলাল এরদোয়ানের গাড়ির কোনো ক্ষতি হয়নি। পুলিশ তাৎক্ষণিকভাবে অটোরিকশাটি জব্দ করেছে এবং আহত চালককে চিকিৎসার ব্যবস্থা করেছে।
এর আগে দিনভর ওজিল রোহিঙ্গা ক্যাম্পে নানা কার্যক্রমে অংশ নেন। তিনি ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের সঙ্গে ফুটবল খেলেন এবং সন্ধ্যায় তাদের সঙ্গে ইফতারে শরিক হন। আরকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের মুখপাত্র মুজিবুর রহমান বলেন, “মেসুত ওজিলের এই সফর রোহিঙ্গা তরুণদের অনেক অনুপ্রাণিত করবে। আমরা তাঁর আন্তরিকতায় মুগ্ধ।”
বড় ধরণের কোনো আঘাত বা ক্ষতি ছাড়াই প্রতিনিধি দলটি কক্সবাজার ত্যাগ করায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌপরিবহন মন্ত্রী
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান