ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে অপসারণের দাবি নাহিদ ইসলামের
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাকে অভিশংসনের মাধ্যমে দ্রুত অপসারণ এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, বর্তমান রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন এবং গণহত্যাকালীন সময়ে নির্বিকার ভূমিকা পালন করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের জিমনেসিয়াম মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আপনারা গতকাল বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশন দেখেছেন। আমরা সংসদকে সম্মান জানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অনেক অভিযোগ ও সমালোচনা থাকা সত্ত্বেও সংসদে গিয়েছিলাম। সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, উচ্চকক্ষ প্রতিষ্ঠা এবং সংবিধান সংস্কারের উদ্দেশ্য নিয়ে আমরা সেই সংসদে যোগ দিয়েছিলাম।”
তিনি আরও বলেন, “আমরা বলেছিলাম এই সংসদে আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে চাই না। কিন্তু গতকাল দেখা গেল ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত সংসদের সঙ্গে এক ধরনের প্রতারণা। আমরা স্পিকারকে বলেছিলাম রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে আমাদের আপত্তি রয়েছে, কিন্তু তা না শুনে তাকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করেছি।”
রাষ্ট্রপতির অপসারণ দাবি করে নাহিদ ইসলাম বলেন, “অবিলম্বে এই ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। কারণ তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি গণহত্যাকালীন সময়ে নির্বিকার ভূমিকায় ছিলেন।”
এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আতিক মোজাহিদ এমপি, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মো. মাজহার ফকির, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান এবং জাতীয় যুব শক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে ময়মনসিংহ বিভাগের চার জেলার এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?